Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উলটে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামা বাজার এলাকায় পাটবোঝাই পাওয়ার টিলার উলটে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাটবোঝাই একটি পাওয়ার টিলার চামা৷ বাজার মন্দিরের সামনে সড়কের বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু জগন্নাথ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বাইকের রঙ নতুনের মতো রাখার উপায়
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪

আরো

সম্পর্কিত খবর