Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানের ঢাকা-দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৬:১১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৬:১২

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিড়ম্বনা। ছবি: সারাবাংলা

ঢাকা: নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) থেকে এই তথ্য জানানো হয়েছে। ফ্লাইটটি আজ বিকেল ৩টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল।

বিমান জানায়, ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।

এদিকে, ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে