Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে কার্টন ও সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৫:১০

– ছবি : সংগৃহীত

ঢাকা: গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টস-এর কার্টন ও সুতার গোডাউনে লাগা ভয়াবহ আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুপ্রিম গার্মেন্টস এর কার্টুন ও সুতার গোডাউনে লাগা আগুন দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টা ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানাটির কার্টুন ও সুতার গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ৯টি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।