Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর লালবাগে মাছ ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১৭:০৩

-ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১নভেম্বর) দুপুর ১টার দিকে শহীদনগর বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই মারা যান বিপ্লব।

লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত মৃত অবস্থায় পরে ছিল ওই যুবক। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপানো আঘাত রয়েছে।

এসআই আরও জানান, শহীদনগর ৬ নং গলিতে খালার বাসায় থাকতো নিহত বিপ্লব। তার বাবা অনেক আগেই মারা গেছে। বর্তমানে কিছুই করে না। দুপুরে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বিপ্লব লারবাগ কেল্লার বাজারে মাছের ব্যবসা করতো। এলাকায় সে ‘মাউছা বিপ্লব’ নামে পরিচিত। পাশাপাশি পুলিশের সোর্সের কাজ করতো।