Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১৭:৪১

– ছবি : সংগৃহীত

ঢাকা: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ ৬ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

জানা যায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। সড়কের দুই পাশে যানবাহন আটকে আছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে কমিশন গঠন এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি। এছাড়া, সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি।

এ বিষয়ে আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। সেখানে পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।