Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক, সমঝোতা স্মারক সই

উজ্জল জিসান, স্পেশাল করেসপন্ডেন্ট (তুরস্কের আনাতোলিয়া থেকে)
১৮ নভেম্বর ২০২৬ ২১:৫৩

– ছবি : সারাবাংলা

তুরস্ক: টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) আনতালিয়ার স্থানীয় সময় বিকেল চারটায় কপ৩১ সম্মেলনের জিরো ওয়েস্ট মিউজিয়ামে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক এস এম সাইফ কাদের রুবাব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক মুসাব সুলেইমান ইলমাজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের ব্যানারে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের সঙ্গে প্রতিষ্ঠানটির জলবায়ুবিষয়ক উদ্যোগ ‘ক্লাইমা’র নামও উল্লেখ ছিল।

বিজ্ঞাপন

পরবর্তী পর্বে অনুষ্ঠানে যোগ দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবায়াত মান্নান রাফি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি ও কপ৩১-এর ক্লাইমেট হাই-লেভেল চ্যাম্পিয়ন সামেদ আগিরবাশ।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরি করা। বর্জ্য কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং পরিবেশবান্ধব উদ্যোগ এগিয়ে নেওয়ার অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে এই অংশীদারত্ব গড়ে উঠেছে।

বাংলাদেশ ও তুরস্কের দুই প্রতিষ্ঠানের এই সহযোগিতা বর্জ্য ব্যবস্থাপনাকে বৃহত্তর জলবায়ু কার্যক্রমের সঙ্গে যুক্ত করার একটি সুযোগ তৈরি করেছে। জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা এগিয়ে নেওয়াই এর লক্ষ্য।

দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত চলতি কপ৩১ সম্মেলনে কোনো বাংলাদেশি ফাউন্ডেশনের স্বাক্ষরিত এটিই একমাত্র সমঝোতা স্মারক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর