Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এয়ারপোর্ট রোডের সৌন্দর্য বাড়িয়ে উত্তরের মেয়র হতে চান আবেদ মনসুর!


১৪ জানুয়ারি ২০১৮ ১৭:০৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর এয়ারপোর্ট রোডে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধনের কাজ করার পর এবার ঢাকা উত্তরের মেয়র হওয়ার ইচ্ছা পোষণ করেছেন ভিনাইল ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী আবেদ মনসুর।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের হয়েই প্রার্থী হতে চান তিনি। এরই মধ্যে এ লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংগঠনের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়নপত্র নেন আবেদ মনসুরের পক্ষের কয়েকজন।

ব্যবসায়িক কাজে বিদেশ সফরে থাকায় তার ছোট ভাই হাবিব মনসুর এই মনোনয়ন আনতে যান। সঙ্গে ছিলেন ছাত্রলীগ-যুবলীগের গুলশান বনানী এলাকার নেতারাও।

বিজ্ঞাপন

শুধু এয়ারপোর্ট রোড নয়, গোটা ঢাকাকে সাজাতে চান এই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এই মনোনয়ন প্রত্যাশা বলে জানালেন সংশ্লিষ্টরা।

আবেদ মনসুর পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে যুক্ত ও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগের আগামীকাল ১৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্রি করা হবে।

সারাবাংলা/এমএম