Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে মা-ছেলে দগ্ধ


১৭ জানুয়ারি ২০১৮ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক করেসপন্ডেন্ট

ঢাকা : নয়াটোলার এক বাসায় গ্যাসের চুলার আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ দুইজনকে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রওশন আরা (৬৫) ও তার ছেলে আতিকুল ইসলাম (৩৫)।

মগবাজার নয়াটোলার ১৪৪-এ নম্বর টিনশেড বাসায় থাকেন তারা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আতিকুল।

দগ্ধ আতিকুলের ভাবি নাজমা বেগম জানান, তার শাশুড়ি রওশন আরা রান্না ঘরে গ্যাসের চুলা চালু করে তাতে কাপড় শুকাতে দিচ্ছিলেন। এ সময় অসাবধনতাবশত পরনের কাপড়ে আগুন লেগে যায়। তার চিৎকার শুনে পাশের রুম থেকে রান্না ঘরে ছুটে মায়ের গায়ের নেভানোর চেষ্টা করেন আতিকুল। আগুন নেভানোর সময় তার দুই হাত ঝলসে যায়। এরপর সেখান থেকে উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে