Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে নিহত


৩১ অক্টোবর ২০১৯ ১০:৩৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কক্সবাজারের নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামে বাংলাদেশি এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক জেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে টেকনাফের ঝিমংখালী নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। এছাড়া আহত হয়েছেন একই এলাকার জেলে আবুল কালাম।

স্থানীয় জেলেরা, বিভিন্ন সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাংলাদেশি জেলেদের নির্যাতন করে। বৃহস্পতিবার ভোরে মাছ শিকারে গেলে তাদের গুলিতে মারা গেছে নুর মোহাম্মদ। এছাড়া আহত হয়েছেন আবুল কালাম।

বিজ্ঞাপন

সকাল ১০ দিকে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেন তারা গুলি করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

আজ পবিত্র ঈদুল ফিতর
২১ মার্চ ২০২৬ ০৭:০০

আরো