Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমা না চাইলে নুরকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে’


১৪ অক্টোবর ২০২০ ২০:২০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের ৭১ টেলিভিশন বয়কটের ডাকে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে। নুরের আচরণকে ‘গর্হিত অপরাধ’ আখ্যা দিয়ে সংগঠনটি বলছে, ক্ষমা না চাইলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও কোষাধ্যক্ষ দীপ আজাদের সই করা এক যৌথ বিবৃতিতে তারা এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, কোনো টেলিভিশনে তিনি টকশোর আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন।  কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক মাধ্যমে নুর যে তৎপরতা চালিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে তিনি গর্হিত অপরাধ করেছেন। সেই নম্বরে প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র ক্রমাগতভাবে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন।

বিজ্ঞাপন

বিএফইউজে নেতারা বলেন, নুর একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে এই অবস্থান থেকে সরে এসে ক্ষমা না চাইলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

একই ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আরেক সংগঠন ঢাকা জার্নালিস্টস ইউনিয়ন (ডিইউজে)। সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সই করা এক বিবৃতিতে সংগঠনটি বলছে, সামাজিক মাধ্যমে নুর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নুর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন।

ডিইউজে নেতারাও বলেন, একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে আহ্বান থেকে সরে এসে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে নুরুল হক নুরকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

বিজ্ঞাপন

রূপসা সেতুতে মানুষের ঢল
২৩ মার্চ ২০২৬ ১০:১০

আরো