Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু বুধবার


১ ডিসেম্বর ২০২০ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা বুধবার (২ ডিসেম্বর) থেকে শুরু হবে।

এর আগে গেল শনিবার (২৮ নভেম্বর) রাতে অনলাইনে প্রবেশপত্র প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রবেশপত্রে প্রার্থীদের নিজ নিজ ভাইভার তারিখ উল্লেখ করা আছে।

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৬৫। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভাইভার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। ডাউনলোড করা প্রবেশপত্রটি প্রিন্ট করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞাপন

আরো