Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ০০:২৯

কুষ্টিয়া: জেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে সিএনজির আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহসড়কের মিরপুর আট মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের মোস্তাফিজুরের ছেলে শিশির আহাম্মেদ শোভেল (২০) এবং তার স্ত্রী মেহের নিগার (২০)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, চিকিৎসক দেখাতে স্ত্রীকে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম থেকে সিএনজিযোগে কুষ্টিয়া উদ্দেশে যাচ্ছিলেন শিশি। পথে মহাসড়কের মিরপুর আট মাইলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিক্সাটিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা এসে সিএনজির ৪ যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশির ও তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মহদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।

সারাবাংলা/এমও