Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌ-অবরোধ অব্যাহত থাকলে হরমুজ খোলা হবে না: গালিবাফ

আর্ন্তজাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬ ০০:০৫

ইরানের প্রধান পরমাণু আলোচক এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানের প্রধান পরমাণু আলোচক এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘিত হতে থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

তিনি লিখেছেন, ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই অর্থবহ হয় যখন সেটি সামুদ্রিক অবরোধ কিংবা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মতো কর্মকাণ্ডের মাধ্যমে লঙ্ঘিত না হয়। একইসঙ্গে সব ফ্রন্টে ইহুদিবাদী (ইসরায়েল) যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হওয়াও জরুরি।’

গালিবাফ আরও লেখেন, ‘যুদ্ধবিরতির এমন প্রকাশ্য লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া অসম্ভব। তারা সামরিক আগ্রাসনের মাধ্যমে যেমন নিজেদের লক্ষ্য হাসিল করতে পারেনি, ঠিক তেমনি গায়ের জোরেও কিছু করতে পারবে না। সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হলো ইরানি জাতির অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া।’

বিজ্ঞাপন

ইরান স্পষ্ট করেছে, সামুদ্রিক অবরোধ এবং অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে তারা হরমুজ প্রণালী উন্মুক্ত করবে না।

সামরিক শক্তি বা চাপ প্রয়োগ করে ইরানকে নতিস্বীকার করানো যাবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে ইসরায়েল প্রসঙ্গে গালিবাফ সরাসরি ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর