Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট ২০২৬ ১০:৩৫

হরমুজ প্রণালি। ছবি: এএফপি

হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে কিনা তা ইরান ও ওমানের মধ্যকার আলোচনা নয়, বরং তা ইরানের দেওয়া শর্ত যুক্তরাষ্ট্র মানবে কিনা তার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৮ আগস্ট) আইআরজিসি-র মুখপাত্র হোসেইন মোহেব্বির বরাতে দেশটির সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

হোসেইন মোহেব্বি বলেছেন, ‘হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি ইরানের নির্দিষ্ট প্রক্রিয়া ও শর্তের ওপর নির্ভরশীল। এটি ইরান ও ওমানের মধ্যকার আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়।‘

তিনি বলেন, ‘এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ (হরমুজ) খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

আইআরজিসির মুখপাত্র স্পষ্ট করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যখনই আমাদের শর্তগুলো মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।’

এর আগে, শুক্রবার এক মার্কিন কর্মকর্তা ইরান ও ওমানের মধ্যকার আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছিলেন। এর ফলে শীঘ্রই হরমুজ প্রণালি পুনরায় চালু করতে পারে এবং যুদ্ধের কারণে ব্যাহত হওয়া তেল রপ্তানিও পুনরায় চালু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন।

ওই কর্মকর্তা জানান, জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমানের মধ্যে চুক্তি ঘোষিত হলে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে।

তার এমন বক্তব্যের পরই আইআরজিসির পক্ষ থেকে এমন কড়া জবাব এলো। এর মাধ্যমে তেহরান বার্তা দিল যে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপর নির্ভর করছে। এর সঙ্গে চলমান (ইরান-ওমান) আলোচনার কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর