Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন যুদ্ধজাহাজের হরমুজে প্রবেশের চেষ্টা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৬ ১৯:১৮ | আপডেট: ৪ মে ২০২৬ ২১:৩৬

সতর্ক উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (৪ মে) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের বরাতে আলজাজিরা জানিয়েছে, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছ দিয়ে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। তখন আইআরজিসি জাহাজটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ অমান্য করলে তখন ওই জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলার পর জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে।

তবে যুদ্ধজাহাজে ইরানিদের হামলার দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, তাদের কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

হামলার খবরটি এসেছে এমন সময়, যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র আজ থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করবে, যার লক্ষ্য হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসবেন তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই উদ্যোগে সহায়তা দিতে ১৫ হাজার সামরিক সদস্য, ১০০-র বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান, যুদ্ধজাহাজ এবং ড্রোন মোতায়েন করা হবে।

এরপরই ইরান যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়ে জানায়, যদি হরমুজে কোনো জাহাজ প্রবেশ করে তাহলে সেটিতে হামলা চালানো হবে।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে শুরু থেকেই এটি ভঙ্গুর ছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে। এছাড়া আরব সাগর থেকে তাদের ট্যাংকার জাহাজও জব্দ করে।

যুদ্ধ বিরতির পর গত ১২ এপ্রিল দুই দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছিল। কিন্তু তারা সেখান থেকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর