Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় মেঘনা নদীতে ১১ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৭:৫৬

ভোলা: ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুই জাহাজের সংঘর্ষে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেলসহ ‘সাগর নন্দিনী-২’ নামের একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জাহাজের স্টাফরা জানান, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে জাহাজটি চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা অয়েল কোম্পানির ডিপুর উদ্দেশে রওনা হয়। তুলাতুলি মেঘলা নদীতে আরেকটি জাহাজ তেলবাহী জাহাজটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে জাহাজের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়। এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে। জাহাজের স্টাফদের দাবি, জাহাজে প্রায় ৯ কোটি টাকার তেল ছিল।

বিজ্ঞাপন

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ঘটনাস্থলে যায়। উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে জাহাজ থেকে নদীতে ছড়িয়ে পড়া তেল নিষ্কাশন করছেন। এ ছাড়া জাহাজটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইআ