।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রাঙ্গামাটি: তিন পার্বত্য জেলায় আগামী ৭ ও ৮ মে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। খাগড়াছড়ি থেকে অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীকে উদ্ধার ও রাঙ্গামাটির নানিয়ারচরের গাড়ি চালক সজিব হাওলাদার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন দুটির পক্ষ থেকে এই কর্মসূচি দেওয়া হয়। এছাড়া রোববার (৬ মে) তিন পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হবে বলেও জানানো হয়।
এতে ‘ইউপিডিএফ’ এবং ‘জেএসএস’র দুটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাইসছড়ি এলাকা থেকে তিন বাঙালি ব্যবসায়ী অপহৃত হন। আজ অপহরণের ২১তম দিনেও তাদের উদ্ধার করা যায়নি। অন্যদিকে শুক্রবার রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বাঙালি গাড়িচালক সজিব হাওলাদারকে পার্বত্য চট্টগ্রামে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ ও জেএসএস’র বিরুদ্ধে অভিযোগ উঠলেও, সংগঠনের কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।
সারাবাংলা/আইএ
আরও পড়ুন
শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে গুলি, নিহত ৫
পার্বত্য শান্তিচুক্তির ‘প্রধান মধ্যস্থতাকারী’ গুলিতে নিহত
খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook