Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে তপন জ্যোতি চাকমার শেষকৃত্য সম্পন্ন


৫ মে ২০১৮ ১৭:৫৬ | আপডেট: ৫ মে ২০১৮ ১৮:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।  

খাগড়াছড়ি: রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা এবং প্রণব চাকমার শেষকৃত্য খাগড়াছড়িতে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ মে) দুপুর ২ টায় তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা এলাকায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানা থেকে কড়া নিরাপত্তায় জ্যোতি চাকমা ও তার সহযোগী প্রণব চাকমার মরদেহ শেষকৃত্যের জন্য খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা এলাকায় নেওয়া হয়। এরপর দুপুর ২টায় তাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহতদের আত্মার শান্তি কামনা করে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি ইউপিডিএফ গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি এমএন লারমার পক্ষে থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা হয়।

এমএন লারমা শেষকৃত্য অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত সমাবেশে জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমা ইউপিডিএফ প্রসিত গ্রুপকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে আইনের আওতায় এনে তপন জ্যোতি চাকমা হত্যাকাণ্ডসহ পাহাড়ে সংগঠিত সকল হত্যা কাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।

এর আগে, বৃহস্পতিবার (৩ মে) দুর্বৃত্তদের গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির শীর্ষ নেতার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে শুক্রবার (৪ মে) দুপুরে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচজন নিহত ও আটজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

নিহত তপন জ্যোতি চাকমা

শুক্রবার রাতেই নিহতদের ময়নাতদন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। রাতে তিনজনের মরদেহে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও নিরাপত্তার জন্য তপন জ্যোতি চাকমা ও তার সহযোগী প্রণব চাকমা ওরফে তনয়ের লাশ খাগড়াছড়ি সদর থানায় রাখা হয়।

শনিবার দুপুরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ দুইজনের বাড়ি রাঙ্গামাটি জেলায় হলেও নিরাপত্তাজনিত কারণে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলা এলাকার শ্মশানে দাহ করা হয়।

সারাবাংলা/টিএম

আরও পড়ুন

শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে গুলি, নিহত ৫
পার্বত্য শান্তিচুক্তির ‘প্রধান মধ্যস্থতাকারী’ গুলিতে নিহত
খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল
তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook