Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করতোয়া নদী থেকে ৪৭ বছর পর যুদ্ধ ট্যাংক উদ্ধার


৫ মে ২০১৮ ১৯:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত যুদ্ধ ট্যাংক উদ্ধার করা হয়েছে। ড্রেজার মেশিনের সাহায্যে প্রায় ১৫ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে ট্যাংকটি খণ্ড খণ্ড অবস্থায় উদ্ধার করা হয়।

ট্যাংকটি উদ্ধারের সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল ও টুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান সরকারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে উদ্ধারকৃত ট্যাংকটি দেখার জন্য শনিবার সকাল থেকে করতোয়া পাড়ে মানুষের ঢল নামে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর একটি ট্যাংক বহর করতোয়া নদী পার হওয়ার সময় চোরাবালিতে আটকা পড়ে। ভারতীয় মিত্র বাহিনী আটকে পড়া ট্যাংকটি উদ্ধারে ব্যর্থ হয়ে পরিত্যক্ত ঘোষণা করে ফেলে যায়।

সম্প্রতি বালুর নিচে থাকা ট্যাংকের অস্তিত্ব খুঁজে পায় নদী থেকে বালু তোলা একদল শ্রমিক। এক পর্যায়ে সংবাদ পেয়ে গত ২৭ এপ্রিল রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনকে নদী থেকে ট্যাংকটি উদ্ধারের নির্দেশ দেন।

সারাবাংলা/এমএইচ