Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে বিটিসিএল কর্মচারীরা


৬ মে ২০১৮ ১৪:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘বিটিসিএল মাস্টাররোল ও ওয়াকচার্জ শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি’র প্রায় দুই হাজার কর্মচারী চাকরি স্থায়ী করার দাবিতে ইস্কাটনে বিটিসিএল কার্যালয় ঘেরাও করেছে। তাদের দাবি চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন।

রোববার (৬ মে) দুপুরে ১২টার দিকে এ দাবি নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মচারীরা। ঘটনাস্থলের আশেপাশে পুলিশ মোতায়েন রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন তারা আশ্বাস পেয়ে এলেও দাবি পূরণ করছে না কেউ। তাই তারা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। এই আন্দোলনের ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান বিটিসিএল সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও