Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়বে বাইসাইকেলের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৮:৫৫

ঢাকা: দেশে বাড়তে পারে বাইসাইকেলের দাম। নতুন অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে- স্থানীয় বাইসাইকেল উৎপাদনকারী শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে দেশীয় উদ্যোক্তাগণ স্প্রোকেট ও ফ্রি হুইল উৎপাদন করে থাকে। তাই ফ্রি হুইল স্প্রোকেট-হুইল অব বাইসাইকেলসহ এ জাতীয় কতিপয় বাইসাইকেল পার্টস এর আমদানি শুল্ক ১০ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা যায়। এই প্রস্তাব পাস হলে দেশে বাড়বে বাইসাইকেলের দাম।

বিজ্ঞাপন

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এবারের বাজেটের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকটে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা।

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের চূড়ান্ত আকার (ব্যয়) ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে আয় ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

বাজেটে মোট ঘাটতির পরিমাণ ৫ দশমিক ২ শতাংশ। বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির লক্ষ্য ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।

সারাবাংলা/ইএইচটি/একে
বিজ্ঞাপন

আরো