Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল টিভি রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি


১৬ মে ২০১৮ ১৫:৪২ | আপডেট: ১৬ মে ২০১৮ ১৫:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।। 

টাঙ্গাইল: টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সভা ও ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচন হয়েছে। এতে সর্ব সম্মতিক্রমে এটিএন বাংলা ও এটিএন নিউজের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিনকে সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

বুধবার (১৬ মে) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির কর্মকর্তা সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন (একুশে টিভি) ও ইফতেখারুল অনুপম (চ্যানেল ২৪), যুগ্ম সম্পাদক পদে মহিউদ্দিন সুমন (জি’টিভি) ও জে সাহা জয় (বিটিভি), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (দীপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন (যমুনা টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা, দপ্তর সম্পাদক আবু জুবায়ের উজ্জল (বিজয় টিভি)।

বিজ্ঞাপন

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, জাফর আহমেদ (বৈশাখী টেলিভিশন), কাজী জাকেরুল মওলা (আর টিভি), মুসলিম উদ্দিন আহমেদ (চ্যানেল আই), রেফাজুর রহমান (ইনডিপেনডেন্ট টেলিভিশন) ও কাদির তালুকদার (সময় টিভি)।

সারাবাংলা/টিএম