Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবি সাদা দলের শিক্ষকদের বিবৃতি


১৬ মে ২০১৮ ২০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের শিক্ষকরা।

বুধবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাদা দলের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিল খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ে স্বস্তি জানান শিক্ষকরা।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সই করা বিবৃতিতে বলা হয়ে, এই রায়ের ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকলো। আমরা আশা করব, খালেদা জিয়ার মুক্তির পথে আর কোনো বাধা তৈরি করা হবে না।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, আমরা চাই, আসন্ন রমজানের কথা মাথায় রেখে খালেদা জিয়ার ওপর চলমান অন্যায়-অবিচারের অবসান হোক। শারীরিকভাবে অসুস্থ একজন সাবেক প্রধানমন্ত্রীর ওপর অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই শিগগিরই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

সারাবাংলা/টিআর