Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার আদালতে হাজিরা দিলেন মাহমুদুর রহমান


১৭ মে ২০১৮ ১৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মৌলভীবাজার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং রাষ্ট্রদ্রোহের মামলায় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজিরা দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে হাইকোর্ট থেকে পাওয়া চার সপ্তাহের আগাম জামিনের আদেশেপত্র দেওয়ার জন্য জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ জি এম আল মাসুদের আদালতে হাজির হন তিনি।

এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা অলি সিদ্দিকী, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহিম রিপনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ এস এম আজাদুর রহমান বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছেন। চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে সেই জামিনের আদেশ চিঠি পাঠালে করলে আদালত তা গ্রহণ করেছেন।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন। ২০১৬ সালের ২৩ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান তিনি।

সারাবাংলা/এইচডি/এমআইএস/এমআই