Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জিম্মি নাবিক সাইদুজ্জামানের পরিবারকে ডিসির ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ১১:৪৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নওগাঁ: ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহ জাহাজের প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উপহার নিয়ে সাক্ষাৎ করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে নওগাঁ শহরের দুবলহাটি রোডে সাইদুজ্জামানের বাড়িতে তার পরিবারের জন্য উপহার নিয়ে যান জেলা প্রশাসক।

উপহারসামগ্রী গ্রহণ করে সাইদুজ্জামানের বাবা সাবেক অধ্যক্ষ আবদুল কাইয়ুম জানান, জেলা প্রশাসক সরকারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি যে সমবেদনা জানিয়েছেন, তাতে তারা সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

সাইদুজ্জামানের স্ত্রী মান্না তাহরিন শতধা বলেন, সুস্থ-সবলভাবে সকল জিম্মি যেন ঘরে ফিরে আসে, এমনটাই প্রত্যাশা। সরকার ও কোম্পানির পদক্ষেপে যেন কোনো গড়িমসি না থাকে, এমনটাই চাওয়া আমাদের, তবে জিম্মি উদ্ধারে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়। জেলা প্রশাসক নিয়মিত আমাদের খোঁজখবর নিচ্ছেন। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, ঘটনার পরপরই সাইদুজ্জামানের পরিবার জেলা প্রশাসনে যোগাযোগ করে, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি দরখাস্ত করি। সরকার সবসময় এ পরিবারের পাশে থাকবে। সকলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে জিম্মি নাবিকরা যেন পরিবারের মাঝে অতি তাড়াতাড়ি ফিরে আসেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তর জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে সকল প্রকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন:

সারাবাংলা/ইআ