Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, নারীসহ নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস খাদে পড়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আবদুল্লাহেল বাকি জানান, ইমাদ পরিবহণের বাসটি পিরোজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় উল্টো দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদের পড়ে যায়। এতে বাসটি পুরো দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া, এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

সারাবাংলা/ইআ