Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেলের জালে ৩০ কেজির ‘সোনালি পোপা’, দাম ৫ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫১

কক্সবাজার: মহেশখালীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের সোনালি পোপা মাছ। এর দাম হাঁকা হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার হোয়ানকের মো. আনোয়ার মেম্বারের মালিকানাধীন ফিশিং ট্রলারের জেলেরা সাগরে জাল ফেললে এতে ধরা পড়ে এই পোপা মাছটি।

ট্রলার মালিক আনোয়ার মেম্বার জানান, বৈরী আবাহাওয়া পরিস্থিতির কারণে দীর্ঘদিন ফিশিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছিল। শুক্রবার সকালে ৮ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে জামিরী খালে প্রথম জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছটি ধরা পড়ে।

ট্রলারের প্রধান মাঝি মাহবুব আলম বলেন, ‘৩০ কেজি ওজনের এই সোনালি পোপা মাছটির দাম বর্তমান বাজারমূল্য অনুযায়ী পাঁচ থেকে ছয় লাখ টাকা হতে পারে। আমরা এ দামের মধ্যে হলে বিক্রি করে দেবো। বিক্রি করার জন্য মাছটি হোয়ানকের একটি কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘সাধারণত এ মাছ ব্ল্যাক-স্পটেড ক্রোকার বা স্পটেড জফিশ নামে পরিচিত। বঙ্গোপসাগরে জেলেদের জালে মাঝে মধ্যে এই প্রজাতির মাছ ধরা পড়ে, যা উচ্চমূল্যে বিক্রি হয় তার পেটের মূল্যবান বায়ুথলি বা সুইমিং ব্লাডারের জন্য।’

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো