Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:১০

রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি পৌর এলাকার ৮ নং ওয়ার্ড টিটিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম নোবেল চাকমা (৬) স্টেলা চাকমা (৬)।

স্থানীয় বাসিন্দা নলিন চাকমা বলেন, দুপুর ১টার দিকে বাচ্চা দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে কাপ্তাই হ্রদের মধ্যে শিশুদের পায়ের জুতো ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পানি নেমে ডুব দিয়ে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিটিসি রোড এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

সারাবাংলা/এনইউ