Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী বিশ্বকাপে থাকছে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’

স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ১৯:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে নারী টি-২০ বিশ্বকাপের এবারের আসর। আরব আমিরাতে হতে যাওয়া এই বিশ্বকাপে নতুন প্রযুক্তি ব্যবহার করবে আইসিসি। আইসিসি জানিয়েছে, নারী বিশ্বকাপে দেখা যাবে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’।

হান্ড্রেড লিগ ও ২০২৪ সালের আইপিএলে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’। বিশ্বকাপ শুরুর একদিন আগে আইসিস জানালো, এবারের টুর্নামেন্টেও থাকছে এই পদ্ধতি, ‘বিশ্বকাপের প্রতি ম্যাচে কমপক্ষে ২৮টি ক্যামেরা থাকবে। নানা ধরনের বিশ্লেষণমূলক ভিজুয়ালও দেখানো হবে। ডিআরএস পদ্ধতিও থাকছে সব ম্যাচে, থাকছে ‘হক আইও’। আম্পায়াররা টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে সাহায্য নিতে পারবেন। এতে তাদের নির্ভুল সিদ্ধান্ত নিতে সহজ হবে।’

বিজ্ঞাপন

স্মার্ট এই সিস্টেমে টিভি আম্পায়ার সরাসরি ‘হক আই’ থেকে তথ্য পাবেন। আগে টিভিতে সম্প্রচার হওয়ার সময়ই এটা দেখতে পেতেন আম্পায়ার। স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রেও সরাসরি তথ্য পাবেন আম্পায়ার। নানা ধরনের ক্যামেরার মাধ্যমে আগের চেয়েও ভালো অ্যাঙ্গেলে পর্যালোচনা করতে পারবেন আম্পায়ার। একই সাথে ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তির ক্যামেরাও।

গত আসরের মতো এবারও নারী টি-২০ বিশ্বকাপের সব ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নারী আম্পায়াররা।

সারাবাংলা/এফএম