Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশেষ প্রশিক্ষণে সুন্দরবনে ২১ দেশের ৭৫ সেনা কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ১২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বিশেষ প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আসা ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল ভ্রমণে এসেছেন। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশ থেকে আসেন।

বুধবার (২ অক্টোবর) তারা সুন্দরবনের করমজলে আসেন এবং এক ঘন্টা সেখানে ঘুরে দুপুর ১২টায় করমজল পর্যটন স্পট ত্যাগ করেন।

বুধবার রাত পৌনে ১২টায় এ তথ্য জানান করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও আছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও তাদের পরিবারসহ মোট ৮৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের দল বিশেষ প্রশিক্ষণ সফরে করমজল ভ্রমণ করছেন। এসব কর্মকর্তার সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য ২৯ সেপ্টেম্বর খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়।

তিনি জানান, ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনীয় স্থানগুলো প্রদর্শন ও ইংরেজি ভাষায় ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা দেওয়ার জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।

ভ্রমণ শেষে তারা সুন্দরবনের অপরুপ সৌন্দর্যের প্রশংসাসহ বনরক্ষকীদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেন বলেন বন কর্মকর্তা আজাদ কবির জানান।

সারাবাংলা/ইআ