Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে: আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি যথাসময়ে দেশে ফিরবেন। তিনি সব সময় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল।

রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কায়সার কামাল এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে কায়সার কামাল বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি।

বিজ্ঞাপন

আমরা আইনজীবী হিসেবে আইনঅঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত। বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

সারাবাংলা/কেআইএফ/ইআ