Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিভাসুতে কমপ্লিট শাটডাউন, প্রশাসনের জরুরি সভা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: জেলার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উপাচার্য নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সভা শুরু হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়। সে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগের ব্যাপারে অভিমত ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিবে বলে সভায় শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. কামালের সভাপতিত্বে সভায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক, প্রক্টরসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে দিয়ে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সমর্থন জানিয়ে আসছেন।

সারাবাংলা/আইসি/এইচআই
বিজ্ঞাপন

আরো