Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আলিমুজ্জামান চৌধুরী (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই হাজতি। তাকে কারারক্ষিরা দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আলিমুজ্জামান চৌধুরীর বাবার নাম বাকা মিয়া চৌধুরী। তার হাজটি নম্বর ৪৬৯/২৪। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায় নাই।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/ইআ