Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতালির হয়ে অভিষেক মালদিনি পরিবারের ৩য় প্রজন্মের!

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাদা খেলেছেন ইতালির হয়ে, বাবাও ইতালিয়ান কিংবদন্তি ফুটবলারদের একজন। ‘মালদিনি’ পরিবারের তৃতীয় প্রজন্মও অবশেষে আজ্জুরিদের হয়ে মাঠে নামলেন। ইউয়েফা নেশনস লিগের ম্যাচে ইসরাইলের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে পাওলোর মালদিনির ছেলে দানিয়েল মালদিনির।

সিজার মালদিনি ইতালির হয়ে খেলেছেন ১৪ ম্যাচ। তার ছেলে পাওলো মালদিনি ইতালির হয়ে ১২৬ ম্যাচে মাঠে নেমে হয়ে উঠেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তারই ছেলে দানিয়েল বেশ কয়েক বছর ধরেই খেলছেন পেশাদার ফুটবল। দাদা-বাবার মতো তিনিও খেলছেন এসি মিলানে। শেষ পর্যন্ত তিনিও ইতালির জাতীয় দলের হয়ে অভিষিক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

নেশনস কাপের ম্যাচে ৭৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন মিডফিল্ডার দানিয়েল। ইসরাইলের বিপক্ষে শেষ পর্যন্ত ইতালি জিতেছে ৪-১ ব্যবধানে।

ম্যাচ শেষে দানিয়েল বলছেন, ৩য় প্রজন্মের ফুটবলার হিসেবে ইতালির হয়ে মাঠে নামতে পেরে গর্বিত তিনি, ‘এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমার বাবা মা মাঠে বসে খেলা দেখছেন এটাও বড় একটা পাওয়া। ম্যাচ নিয়ে তাদের সাথে আরও কথা হবে। প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি, এতে আমি দারুণ খুশি।’

সারাবাংলা/এফএম