Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৫:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা শুরুত্বপূর্ণ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টেবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ও পৌর) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের কর্মকর্তা প্রকৌশলী মো. সোহানুর রহমান সোহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. মাজাহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেজবাউ রহমান মেজবাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউআর