Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ট্রাইব্যুনালে দোষী সাংবাদিকদেরও বিচার হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৯:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের পর চুলচেরা বিশ্লেষণ করে সাংবাদিকদের আসামি করার বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পদক্ষেপ নেবে। তবে এতটুকু বলতে পারি দোষী সাংবাদিকদেরও বিচার হবে। আর সেটা হবে সুবিচার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা-গণহত্যার ঘটনার বিচার করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করছি আগামী ১ নভেম্বর থেকে মূল ভবনে বিচারকাজ পরিচালনা করা যাবে।’

বিজ্ঞাপন

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, ‘বুধবার (১৬ অক্টোবর) ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন। সেদিন থেকে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে।’

সারাবাংলা/কেআইএফ/এসআর