Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৩তম বিসিএস’র চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ পড়লেন ৭৪১ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ২১:০৩

জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: ৪৩তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেজেটে যে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল সেখান থেকে ৭৪১ জনকে বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পিএসসি সুত্র এতথ্য নিশ্চিত করেছেন।

সাধারণত পিএসসি থেকে নিয়োগের সুপারিশের তালিকা জনপ্রশাসনে পাঠানো হয়। এর পর এই তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের নানা ধরনের তথ্য যাচাই করা হয়। সব তথ্য পাওয়ার পর মন্ত্রণালয় তাদের নিয়োগের সুপারিশ করে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। সিদ্ধান্ত অনুসারে, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে। সেই হিসাবে প্রায় চার বছর পর নিয়োগ প্রক্রিয়া শেষ হলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম