Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ০১:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর পর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়। এখন তিনি সেখানেই আছেন। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কামাল আহমেদ মজুমদারকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটা জানা যায়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছাত্র ও সাধারণ মানুষ নিহতের ঘটনায় তার নামে একাধিক মামলা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর একাদশ সংসদে তিনি শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান ছিল না।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো