Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ সম্পদ অর্জনের ৮ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৩:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনে অভিযোগে দুদকের করা মামলার আপিলের রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

আদালতে লুৎফুজ্জামান বাবরের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ১/১১ এর সময় দায়েরকৃত সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাবরের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের করা মামলার আপিলের রায়ে আজ লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এর আগে, অবৈধভাবে ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা অর্জনের অভিযোগের মামলায় নিম্ন আদালতে বাবরের আট বছরের সাজা হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/ইআ
বিজ্ঞাপন

আরো