Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি টায়ার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর হালিশহরের নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক সারাবাংলাকে জানান, সকাল ৯টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/ইআ