Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আটক ৫৪ শিক্ষার্থীর ২৬ জন গ্রেফতার, পরিবারে হস্তান্তর ২৮

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৪:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ জোর করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ শিক্ষার্থীকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে।

এ মামলায় আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বাকি ২৮ শিক্ষার্থীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে একটি মামলা রুজু করেছে। আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এমপি