Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় জড়িতের অভিযোগে ছাত্রলীগ নেতাকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার ভোর রাতে উপজেলার কালীগঞ্জ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ। গ্রেফতার ওই ব্যাক্তির নাম জুবায়েদ সরকার জিমু (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাকিমপুর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আটকের সময় তার কাছ থেকে ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের শেষে আদালতে মাধ্যমে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি