Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিলের কচুরিপানা থেকে কঙ্কাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার ঘাড়কাঠি বিলের কচুরিপানা থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে কঙ্কালটি উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুপুরে বিলে মাছ ধরতে গলে কচুরিপানার ভেতরে একটি কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। পুলিশ কঙ্কাল উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও কঙ্কালের সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে। সিআইডি ও পিবিআই’কে খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো