Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪৩

সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল। ছবি: সারাবাংলা।

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং কুষ্টিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বুধবার অনলাইনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রমটি পুরো সময় লাইভ দেখানো হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৪ জেলার ২১৮৫ বিচারক। ভোট দিয়েছেন ২ হাজার ৩৫ জন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিকেল সাড়ে ৪টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

বিজ্ঞাপন

এই নির্বাচনের সভাপতি, মহাসচিবসহ ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিকভাবে নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অর্ন্তবর্তী নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব, মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ উক্ত সময়ে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এসআর
বিজ্ঞাপন

দেশের কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ ২৩:৩৯

আরো