Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে জসিম উদ্দীন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী আদর্শবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সহকর্মী মো. নাজমুল হোসেন জানান, ‘জসিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বিশালপুর গ্রামে। জসিমের বাবার নাম দেওয়ান। ওই নির্মানাধীন ভবনেই থাকতো তারা।

তিনি আরও জানান, ‘তারা যাত্রাবাড়ি আদর্শবাগে একটি নির্মাণাধীন ৯ তলা ভবনে কাজ করেন। সকালে ৯ তলায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান জসিম। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘যাত্রাবাড়ি এলাকা থেকে ওই শ্রমিককে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো