Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত তিন মাসে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে এসেছে। আর কিছু ব্যাংকের লেনদেন চলছে ধীরগতিতে। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘কিছু ব্যাংক ফিরে আসছে নতুন আঙ্গিকে। তাছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশের বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করবো না।’

তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এসময় অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমপি