Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় ক্ষুর দিয়ে কুপিয়ে এক ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে। নিহত আবদুল মুমিন (২৮) কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি কানাইঘাট পৌরসভার ধনপুরের তাজ উদ্দিনের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মুমিনের বন্ধু রাজু আহমদ তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাজু আহমদও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজু কানাইঘাটের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুমিন একটি খাদ্যপণ্যের কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন, আর রাজুর একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু কিছুদিন আগে দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট পৌর পয়েন্ট এলাকায় দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু ছুরি দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে রাজু দৌড়ে পালিয়ে যায়। মুমিনকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকের কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজুকে ধরতে পুলিশকে একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/ইআ