Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্ণফুলীতে ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৯:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর বাকলিয়ার চাক্তাই খালের মুখ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গেছে। মরদেহে পচন ধরায় তার আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়া সম্ভব হয়নি। তাই এখনও ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, মরদেহের পরনে ছিল জিন্স প্যান্ট, মেরুন কালার ফুল হাতা গেঞ্জি ও পায়ে ক্যাডস ছিল। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর