Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগর উপজেলায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীর (৪০) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার ষোলঘর খাল থেকে মরদেহ উদ্ধার হয়। নিহত রমজান একই এলাকার সিরাজ মুন্সীর ছেলে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, গত সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই প্রবাসী। পরদিন তার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিলো।

নিখোঁজের পর ওইদিন রাতেই এ ঘটনায় শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করে রমজানের পরিবার।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে খালে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধারের পরে সেটি প্রবাসী রমজানের বলে শনাক্ত করে তার পরিবার।

এদিকে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো