Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় ইসরাইলি হামলা, নিহত আরও ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ০৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৩৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৩৪ জন। মঙ্গলবার থেকে বুধবার ২৪ ঘণ্টার হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবারের হতাহতের ঘটনার পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৮২ জনে। এছাড়া মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ চার হাজার ৮৮০ জনে। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে দখলদার ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছেন। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সারাবাংলা/ইআ